English Grammar: Articles (পদাশ্রিত নির্দেশক)
English Grammar: Articles (পদাশ্রিত নির্দেশক)
Page-218
Article যার বাংলা অর্থ "পদাশ্রিত নির্দেশক"।
আরেকটু ভেঙ্গে বললে, পদে পদে বা parts of speech এর মাঝে আশ্রয় নেওয়া শব্দ। "A, An ও The" কে article বলে।
অজানা কথা: > Article এর অপর নাম determiner। কেননা "determiner" noun এর আগে বসে বা noun এর জন্য বসে।
Article দুই প্রকার:
- Indefinite article (অনির্দিষ্ট অর্থে): A ও An = for unspecific noun
- Definite article (নির্দিষ্ট অর্থে): The = for specific noun
Origin of Article (Article এর উৎপত্তি)
- Demonstrative pronoun (this, that, these ও those) এর সংক্ষিপ্ত/আলাদা রূপ হচ্ছে "The"।
- One এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে "A / An"
Indefinite article (A/An) এর মূল কথা:
i. শুধুমাত্র গণনা করা যায় বা অন্য কথায় Singular countable noun এর পূর্বে A বা An বসে।
ii. A বা An দ্বারা অনির্দিষ্ট (unspecific) করে যে কোনো একটিকে (all of…) বোঝায়।
For example:
- A boy. = অনির্দিষ্ট করে যে কোনো "একটি বালক"।
- An apple. = অনির্দিষ্ট করে যে কোনো "একটি আপেল"।
- A singer. = অনির্দিষ্ট করে যে কোনো "একজন গায়ক"।
- An honest man. = অনির্দিষ্ট করে যে কোনো "একজন সৎ মানুষ"।
লক্ষণীয়: boy, apple, singer, man এই noun গুলো countable (singular) হওয়ায়, তার পূর্বে A বা An বসানো সম্ভব হয়েছে।
কিন্তু, boys, apples, singers, men হলে শব্দগুলোর পূর্বে কোনো ভাবেই A বা An বসানো যেত না।
অর্থাৎ:
- –x—boys, —x—apples, —x—singers, —x—men
- অথবা, নির্দিষ্ট (specific) করতে: —the—boys, —the—apples, —the—singers, —the—men
Definite article (The) এর মূল কথা:
i. নির্দিষ্ট অর্থে "The" ব্যবহৃত হয়। যার বাংলা অর্থ হয় "টি, টা, খানা" ইত্যাদি।
ii. Countable/Uncountable বা singular/plural যে কোনো noun এর পূর্বেই নির্দিষ্ট (specific) অর্থে "The" বসতে পারে।
Page-219
For example:
- The boy / The boys = বালকটি / বালকগুলো
- The apple / The apples = আপেলটি / আপেলগুলো
- The singer / The singers = গায়কটি / গায়কগুলো
- The honest man / The honest men = সৎ মানুষটি / সৎ মানুষগুলো
- The information = তথ্যটি ("information" শব্দটি uncountable)
- The scenery = দৃশ্যটি ("scenery" শব্দটি uncountable)
- The advice = উপদেশটি ("advice" শব্দটি uncountable)
Article সংক্রান্ত তিনটি Shortcut:
- Article + noun = A pen
- Article + adjective + noun = A colourful pen
- Article + adverb + adjective + noun = A very colourful pen
অজানা কথা: > Possessive pronoun/determiner (my, your, our, his, her, their, its, one's etc.) -এর পূর্বে বা পরে indefinite article (a/an) অথবা definite article (the) বসে না।
Use of Indefinite Article "A" & "An"
A ও An এর Basic rules: যদিও আমরা জানি যে vowel হলে an বসে আর consonant হলে a বসে। তবে এই নিয়মটি শেষ কথা নয়। পরিপূর্ণ নিয়ম জানতে গেলে শুধু vowel চিনলেই হবে না, vowel sound (vowel উচ্চারণ) জানতে হবে।
- Vowel letter ৫টি = a, e, i, o, u ("Y" special vowel)
- Vowel sound-ও ৫টি = এ, এ্যা, ই, অ, আ
এই পাঁচটি sound যেখানে হবে তার পূর্বে "an" বসাতে হবে। এমনকি consonant হলেও এই পাঁচটির মত কোনো word এর শুরুতে উচ্চারণ হলে তার পূর্বে "an" হবে।
আরেকটি কথা মনে রাখতে হবে: Vowel letter হলেও তার উচ্চারণ যদি vowel sound এর মত না হয়, তবে "an" বসানো যাবে না।
For example:
- An apple (এ্যাপল) = "এ্যা" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An engineer (ইঞ্জিনিয়ার) = "ই" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An orange (অরেঞ্জ) = "অ" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An honest (অনেস্ট) man = "অ" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An hour (আওয়ার) = "আ" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An heir (এয়ার) = "এ" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- An honors (অনার্স) certificate = "অ" sound হওয়ায় vowel "an" হয়েছে।
- A ewe (ইউ) = "e" vowel হওয়া সত্ত্বেও vowel sound না হওয়ায় "a" হয়েছে।
লক্ষ্য করে দেখো, "ইউ" কিন্তু vowel sound-এ নাই।
Page-220
A one (ওয়ান) eyed man = "o" vowel হওয়া সত্ত্বেও vowel sound না হওয়ায় "a" হয়েছে।
লক্ষ্য করে দেখো, "ওয়া" কিন্তু vowel sound নয়।
A university (ইউনিভার্সিটি) = "u" vowel হওয়া সত্ত্বেও vowel sound না হওয়ায় "a" হয়েছে।
লক্ষ্য করে দেখো, "ইউ" কিন্তু vowel sound নয়।
দেখে রাখা জরুরী:
- কিছু word এর শুরুতে vowel থাকলেও, তার পূর্বে "a" বসে।
- যেমন: a+university, a+European, a+ewe, a+useful, a+unique, a+union, a+one, a+unit, a+unicycle etc.
- কিছু word এর শুরুতে consonant থাকলেও, তার পূর্বে "an" বসে।
- যেমন: an+honest, an+hour, an+heir, an+honorable, an+honorary etc.
"A ও An"-এর সাধারণ Rule-সমূহ
Rule-01:
অনির্দিষ্ট (specific) করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তি প্রথমবার উল্লেখ করা অর্থে A/An বসে।
For example:
- I saw a lad under a big tree. (একটি বড় গাছের নিচে একটি ছেলেকে দেখেছিলাম।)
- They helped an adult man. (তারা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সাহায্য করেছিল।)
Rule-02:
সংখ্যাবাচক কিছু শব্দ dozen, hundred, thousand, million, couple ইত্যাদি শব্দের পূর্বে a বসে।
For example:
- A dozen of pencils has been lost. (এক ডজন পেন্সিল হারিয়ে গিয়েছে।)
- They invited a hundred people. (তারা ১০০ জনকে আমন্ত্রণ জানিয়েছিল।)
Rule-03:
"বেশ কিছু/কতই না এমন অর্থে" Many + a/an + noun (singular) বসে।
For example:
- Many a flower is spreading beautiful fragrance. (কতই না ফুল সুগন্ধ ছড়াচ্ছে।)
- Many an important person is present here. (বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছে।)
অজানা কথা: Many এরপর plural noun হলে, উক্ত many এরপর কোন article বসে না।
For example:
- Many flowers are spreading beautiful fragrance. (অনেক ফুল সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে।)
- Many important persons are present here. (এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত রয়েছেন।)
Rule-04:
The same / The similar (একই), a certain (কোনো এক) অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে A/An বসে।
Page-221
For example:
- A flower is the symbol of beauty. = A flower বা A certain flower. (যে কোনো ফুল-ই সৌন্দর্যের প্রতীক।)
- Birds of a feather flock together. = a feather বা the same feather. (চোরে চোরে মাসতুতো ভাই / সকল চোর একই ধরনের।)
- Thieves are of a manner. = a manner বা the same manner. (যেকোনো চোরের ধরন একই রকমের।)
Rule-05:
অপরিচিত ব্যক্তি বোঝাতে A/An বসে।
For example:
- A Rana will meet you soon. = অপরিচিত ব্যক্তি বুঝাতে (রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে।)
- A Mr. Chowdhury came to meet you. = অপরিচিত ব্যক্তি বুঝাতে (মি. চৌধুরী নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে দেখা করেছিল।)
অজানা কথা:
i. বাক্য দুটিতে article ব্যবহার না করলে পরিচিত ব্যক্তি বোঝাবে।
For example:
- Rana will meet you. = পরিচিত ব্যক্তি "Rana"
- Mr. Chowdhury came to meet you. = পরিচিত ব্যক্তি "Mr. Chowdhury"
ii. proper noun এরপূর্বে article/determiner বসলে, তা common noun হয়ে যায়।
For example:
- Rana will meet you soon. = proper noun
- A Rana will meet you soon. = common noun
Rule-06:
কোনো বাক্যে most তুলে very বসালে যদি বাক্যের অর্থ নষ্ট না হয়, তাহলে adverb “most” এর পূর্বে The না বসিয়ে, A বসবে।
For example:
- I saw a most beautiful sight. (a most = very) (আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম।)
- Really it is a most vital issue. (a most = very) (এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয়।)
অজানা কথা: “Most” থাকলেই বাক্যটি সর্বদা superlative হয় না, এক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় অনেক কিছুর সাথে কোনো কিছু তুলনা হয়নি।
Rule-07:
Little, few, lot of, good/great deal of, huge amount of, ইত্যাদি শব্দের পূর্বে A বসে।
For example:
- I sold a lot of old books. (আমি অনেক পুরোনো বই বিক্রি করেছিলাম।)
Page-222
- I have a few friends in Bangladesh. (বাংলাদেশে আমার কিছু বন্ধু আছে।)
- There is a little water in the Jug. (এই জগে অল্প কিছু পানি আছে।)
অজানা কথা:
i. নেই বললেই চলে (negative অর্থে) শুধু “Little/few” বসে।
ii. কিছুটা আছে (affirmative অর্থে) “a + little / a few” বসে।For example:
- I have few friends in Bangladesh. (বাংলাদেশে আমার বন্ধু নেই বললেই চলে।)
- There is little water in the Jug. (এই জগে পানি নেই বললেই চলে।)
Rule-08:
What + a/an ----- বসে exclamatory sentence এ।
কিন্তু, How + “no article” হয় exclamatory sentence এ।
For example:
- What a good idea it is! (কতইনা ভাল ধারণা এটি!)
- What an idiot you are! (তুমি কি বোকা!)
কিন্তু, - How funny it was! (এটা কত মজার ছিল!)
- How disgusting this is! (এটা কত জঘন্য!)
অজানা কথা: উক্ত বাক্যগুলোতে "what/how" predeterminer/adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
Rule-09:
বাক্যের অর্থে জোর প্রদানার্থে "Not + a/an -----" বসে।
For example:
- Not a lady was present in the meeting. (মিটিংয়ে একটা মহিলাও উপস্থিত ছিলনা)
- Not a single problem, you did not show me. (একটা সমস্যাও তুমি আমাকে দেখাওনি)
Rule-10:
Proper noun দ্বারা গুণ বোঝালে উক্ত proper noun এর পূর্বে A/An বসে।
For example:
- I think you are a Nazrul. (আমি মনে করি আপনি একজন নজরুল।)
- Only an Omar can save our nation. (একমাত্র খলিফা ওমরের গুণসম্পন্ন মানুষই আমাদের জাতিকে রক্ষা করতে পারে।)
- Nazrul is the/a Byron of Bangladesh. (কবি নজরুল Lord Byron নামক কবির গুণে গুণান্বিত।)
অজানা কথা:
i. A/an/the + proper noun হলে, উক্ত proper noun-টি common noun হয়ে যায়।
ii. Proper noun যখন determiner যুক্ত হয়ে common noun হয়, তবুও তা সর্বদা capital letter দিয়ে শুরু হয়।
Page-223
Rule-11:
Uncountable noun-কে countable করতে “A/An” এর সমন্বয়ে partitive phrase/expression গঠিত হয়। যেমন:
| Uncountable | Countable |
|---|---|
| Advice/information/furniture (পরামর্শ/তথ্য/আসবাবপত্র) | A piece of advice/information/furniture |
| Business (ব্যবসা) | A piece of business |
| Soap (সাবান) | A bar of soap |
| Bread (রুটি) | A loaf of / A slice of bread |
| Hair (চুল) | A lock of hair |
| Rain (বৃষ্টি) | A shower of rain |
| Work (কাজ) | A day of work |
| Corn/ Wheat (ভুট্টা/গম) | An ear of corn/wheat |
| Clothing (পোশাক) | An item of clothing |
| Faith (বিশ্বাস) | An article of faith |
| Violence (সহিংসতা) | An outbreak of violence |
| Vengeance (প্রতিশোধ) | An act of vengeance |
| Power (ক্ষমতা) | An abuse of power |
For example:
- He gave me a slice of / a loaf of bread.
- Our headmaster gave me a piece of advice.
- It basically refers to an abuse of power.
- Please refrain from such an act of vengeance.
Rule-12:
কিছু নির্দিষ্ট idiom (বাগধারা) / phrase (শব্দগুচ্ছ) তে পূর্ব থেকেই বা আগ থেকেই article "A/An" থাকে। এগুলো মুখস্ত রাখতে হবে।
যেমন:
| Phrase | Meaning | Phrase | Meaning |
|---|---|---|---|
| A black sheep | কুলাঙ্গার / অপদার্থ | A red letter day | স্মরণীয় দিন |
| Give a hand | সাহায্য করা | At a loss | হতবুদ্ধি |
| A brief period | অল্প সময় | At a low ebb | হ্রাস পাওয়া |
| A man of letters | বিদ্বান ব্যক্তি | At a stretch | একটানা |
| A bed of roses | পুষ্পশয্যা | In an open relation | সর্বজনীন সম্পর্ক |
For example:
- 16th December is a red letter day. (১৬ ডিসেম্বর একটি স্মরণীয় দিন।)
- In fact, you are a black sheep. (আসলেই তুমি একটা কুলাঙ্গার।)
- I think he is a man of letters. (আমার ধারণা সে একজন বিদ্বান ব্যক্তি।)
Page-224
Rule-13:
অনির্দিষ্ট অর্থে common noun এর পূর্বে "A/An" বসে।
For example:
- A cow is a very innocent animal. (একটি গরু অত্যন্ত নিরীহ প্রাণী।)
- A horse is a very powerful animal. (একটি ঘোড়া খুবই শক্তিশালী প্রাণী।)
- A ewe has been lost. (একটি ভেড়ী হারিয়ে গিয়েছে।)
অজানা কথা:
i. Common noun কোনো sentence-এ একা একা বসবে না। হয় সে article গ্রহণ করবে, নতুবা common noun টি plural হবে।
For example:
- Cows are very innocent animals. (গরু অত্যন্ত নিরীহ প্রাণী।)
- Horses are very powerful animals. (ঘোড়া খুবই শক্তিশালী প্রাণী।)
- তবে, নির্দিষ্ট অর্থে singular-plural উভয় ক্ষেত্রেই "The" ব্যবহার করা যেতে পারে।
- The cows are very innocent animals.
- The horses are very powerful animals.
ii. Common noun-এর পূর্বে "a/an" বসলে, উক্ত article মূলত সর্বজনীন বা সকল অর্থে "All"-কে নির্দেশ করে।
For example:
- An orange is round. (একটা কমলা গোলাকার।)
- অর্থাৎ এই বাক্যটিকে এভাবে লেখা যায়: All oranges of the world are round. (পৃথিবীর সকল কমলাই গোলাকার।)
Rule-14:
too/so + adjective + a/an বসে।
For example:
- This is too troublesome a matter for me to avoid easily. (এই ব্যাপারটা এতটাই কষ্টকর যা আমি সহজে বর্জন করতে পারিনা।)
- Limon is so dangerous a man. (লিমন একজন খুবই ভয়ংকর মানুষ।)
Rule-15:
Abbreviation/Acronym/Short form-এর প্রথম letter "consonant" হলে article "a" বসে এবং কোন Abbreviation/Acronym/Short form -এর প্রথম letter "vowel" অথবা "semi-vowel"-এর মত উচ্চারণ হলে article "an" বসে।
For example:
- I need a B.Ed degree to get the job.
- You are a BBA student.
- He has a PhD degree.
- An OC is important for a police station.
- He wants to set up an FM station.
- To me, he is an LLB.
Page-225
অজানা কথা:
i. List of vowels: A, E, I, O, U & Y এগুলো vowel।
F, H, L, M, N, R, S এগুলো semi-vowel।
ii. Abbreviation/Acronym/Short form যদি preposition "of/for" এর পরে বসে, তবে কোনো article বসে না।
For example:
- They are the members of NATO.
- Children often collect for UNICEF.
iii. Abbreviation/Acronym/Short form যদি কোন noun এর পূর্বে modifier/adjective হিসেবে বসে, তবে নিয়ম মেনে article (a/an/the) বসতে পারে।
For example:
- We created a UNICEF donation box.
- The organization wanted the NATO recommendation.
Note:
- B.Ed = Bachelors in/of Education
- BBA = Bachelor of Business Administration
- FM = Frequency Modulation
- LLB = Bachelor of Laws
- PhD = Doctor of Philosophy
- OC = Office in Charge
- UNICEF = United Nations International Children's Emergency Fund
- NATO = North Atlantic Treaty Organization
"দি" Vs "দ্যা"
i. কোন ইংরেজি শব্দের শুরু vowel অথবা vowel sound দিয়ে হলে "The"-কে "দি" বলতে হয়।
ii. কিন্তু, কোন ইংরেজি শব্দের শুরু consonant অথবা consonant sound দিয়ে হলে "The" -কে "দ্যা" বলতে হয়।
| For example: | |
|---|---|
| The apple = "দি" অ্যাপেল | The ball = "দ্যা" বল |
| The orange = "দি" অরেঞ্জ | The pen = "দ্যা" পেন |
| The iron = "দি" আইরন | The boy = "দ্যা" বয় |
Use of Definite Article "The"
Rule-01:
নির্দিষ্ট (specific) অর্থে যে কোনো noun এর পূর্বে the বসতে পারে।
For example:
- Nazrul is the Byron of Bangladesh. = the + proper noun (Byron) (নজরুল বাংলাদেশের বায়রন।)
- I know the man/the men. = the + common noun (man/men) (আমি মানুষটিকে/ মানুষগুলোকে চিনি।)
- The gold of this mine is of very advanced quality. = the + material noun (iron) (এই খনির স্বর্ণ অনেক উন্নত মানের।)
- The love you have shown is not to be forgotten. = the + abstract noun (love) (যে ভালোবাসা তুমি দেখিয়েছো তা ভোলার নয়।)
- The honesty of you will impress everyone. = the + abstract noun (honesty) (তোমার সততা সবাইকে মুগ্ধ করবে।)
অজানা কথা: Proper, material, এবং abstract noun-এর পূর্বে article বসলে, তা common noun হয়ে যায়।
Page-226
Rule-02:
প্রসিদ্ধ ও খ্যাতনামা স্থানের নামের পূর্বে "The" বসে।
For example:
- The Panipath is a very famous place. ("পানিপথ" একটি জায়গার নাম।)
- Everybody knows about the Battle of Palashi. (ঐতিহাসিক পলাশির যুদ্ধ।)
অজানা কথা: পানিপথ ভারতের "হরিয়ানা" তে অবস্থিত। এখানে ১৫২৬, ১৫৫৬ এবং ১৭৬১ সালে তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়। এই শহরটি এখন ভারতে "City of Weavers" নামে পরিচিত।
Rule-03:
জাতির নামের পূর্বে "The" বসে।
For example:
- The Muslim is a brave nation. (মুসলমানরা একটি সাহসী জাতি।)
- The English speaks English well. (ইংরেজ জাতি ইংরেজি ভালো বলে।)
অজানা কথা:
- The + English = ইংরেজ জাতি, কিন্তু "English"-এর আগে "The" না বসলে English মূলত ভাষাকে বোঝায়, আর কোন ভাষার নামের পূর্বে article বসে না।
- Incorrect: English speaks the English well.
- Correct: The English speaks English well.
Rule-04:
"যত ----- তত" এরূপ বাংলা অর্থ বোঝালে: "The + comparative----, the + comparative-----" হয়।
For example:
- The wiser he is, the better he is. (সে যতই জ্ঞানী হয়, ততই ভালো।)
- The more you read, the more you learn. (যতই পড়বে, ততই শিখবে।)
- The sooner, the better. (যতই শীঘ্রই হয়, ততই ভালো।)
- The more, the merrier. (যতই বেশি, ততই হাসি-খুশি।)
অজানা কথা: Comparative এর আগে যে "The" article-টি ব্যবহার করা হয়েছে, তার নাম Instrumental "The" বা Adverbial "The"।
Page-227
Rule-05:
কোনো Adjective বাক্যের subject ও object হলে তার পূর্বে "The" বসে।
For example:
- The educated can help the illiterate. (শিক্ষিতরা মূর্খদের সাহায্য করতে পারে।)
- The rich look after the poor. (ধনীরা গরীবদের দেখভাল করতে পারে।)
- The wise are truly polite. (জ্ঞানীরা সত্যিকারের ভদ্র হয়।)
- We respect the virtuous. (আমরা ধার্মিকদের শ্রদ্ধা করি।)
- The brave are honoured by all. (সাহসীরা সকলের দ্বারা সম্মানিত হয়।)
অজানা কথা: The + adjective বাক্যের subject ও object হলে উক্ত adjective টি common noun হয় এবং এর পর verb হয় plural।
Rule-06:
অদ্বিতীয় (unique) কোনো বিষয়বস্তু/মাত্র একটি এমন অর্থে "The" বসে।
For example:
- The sun is spreading its maximum light. (সূর্য তার সর্বোচ্চ আলো ছড়াচ্ছে।)
- Look at the sky and find the secret of creation. (আকাশের দিকে তাকাও, সৃষ্টির রহস্য খুঁজে পাবে।)
- The earth is the third planet from the Sun. (পৃথিবী হল সূর্য থেকে তৃতীয় গ্রহ।)
অজানা কথা: অদ্বিতীয় (unique) কোনো noun এর পূর্বে যে "The" ব্যবহার করা হয় সেই "The"-এর নাম Familiar "The"।
Rule-07:
দিকের নাম, ঋতুর নাম, বিখ্যাত জাহাজ, জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, মহাকাব্যের নাম, ট্রেনের নাম, বিমানের নাম, বিখ্যাত অট্টালিকার নাম ইত্যাদির পূর্বে Article "The" বসে।
For example:
i. দিকের নাম = The East, the West, the North, the South
ii. ঋতুর নাম = The rainy season, the winter etc.
iii. বিখ্যাত জাহাজ = The Titanic, the Balaka etc.
iv. জাদুঘর = The Varendra Museum, the British Museum etc.
v. হোটেল = The hotel Radisson, the hotel Sonargaon etc.
vi. পবিত্র ধর্মগ্রন্থ = The Al-Quran, The Bible etc.
vii. সংবাদপত্র = The Daily Star, The Prothom Alo etc.
Page-228
viii. মহাকাব্যের নাম = The Meghnad Bodh, The Mahabharata
ix. ট্রেনের নাম = The Bonolota Express, the Silkcity Express etc.
x. বিমানের নাম = The Novo Air, The Regent Airways etc.
xi. বিখ্যাত অট্টালিকার নাম = The Tajmahal, The Eiffel Tower etc.
Rule-08:
নদী, সাগর, মহাসাগর, উপসাগর এর নামের পূর্বে "The" বসে।
For example:
নদী = The Padma, the Surma etc.
সাগর = The Caspian Sea, the Baltic Sea etc.
মহাসাগর = The Atlantic Ocean, the Pacific Ocean etc.
উপসাগর = The Bay of Bengal, the Georgian Bay *etc.*Note: Sea-সাগর, Ocean-মহাসাগর, Bay-উপসাগর
অজানা কথা: Lake (হ্রদ) এর নামের পূর্বে "The" বসে না।
- Bangladesh: Boga Lake (Bandarban), Foy's Lake (Chattogram), Kaptai Lake (Rangamati), Mohamaya Lake (Mirsarai), Niladri Lake (Sunamganj) etc.
- India: Pangong Tso (Jammu & Kashmir), Tarsar Lake (Jammu & Kashmir), Manasbal Lake (Jammu & Kashmir), Dal Lake (Kashmir), Damdama Lake (Haryana), Suraj Tal Lake (Himachal Pradesh), Sattal Lake (Uttarakhand) etc.
- International: Lake Baikal (Russia), Lough Neagh (Ireland), Caspian Sea (Russia and Iran), Lake Superior (North America), Loch Lomond (Scotland), Lake Victoria (Africa), Loch Ness (Scotland), Great Slave Lake (Canada), Lake Malawi (Africa) etc.
Rule-09:
পর্বতশ্রেণী, মরুভূমি, মালভূমি, দ্বীপপুঞ্জ-এর নামের পূর্বে "The" বসে।
For example:
পর্বতশ্রেণী = The Himalayas
মরুভূমি = the Sahara
মালভূমি = the Antarctic Plateau
দ্বীপপুঞ্জ = the Maldives, the Andamans
অজানা কথা: Mountain ranges- পর্বতশ্রেণী, Desert- মরুভূমি, Plateau- মালভূমি, Islands-দ্বীপপুঞ্জ।
Page-229
Rule-10:
দেশের নাম short format বা abbreviation দিয়ে প্রকাশ হলে তার পূর্বে "The" বসে।
For example:
- I love the UK.
- He lives in the USA.
- I will go to the US.
অজানা কথা:
UK = United Kingdom (Britain),
USA = United States of America, US = United States (America)
Rule-11:
অর্থপূর্ণ দেশের নাম (একটি দেশকে অনেকগুলো word বা phrase দিয়ে প্রকাশ করলে সেগুলোকে অর্থপূর্ণ country name বলে)। উক্ত দেশের নামের পূর্বে "The" বসে।
For example:
- You may love the United States of America. = Phrase দিয়ে গঠিত অর্থ যুক্ত হওয়ায় United States of America এর পূর্বে article "The" হয়েছে।
- কিন্তু, You may love America. = "America" এর পূর্বে article হবে না।
- The People's Republic of Bangladesh is my homeland. = Phrase দিয়ে গঠিত হওয়ায় The People's Republic of Bangladesh এর পূর্বে article "The" হয়েছে।
- কিন্তু, Bangladesh is my homeland. = "Bangladesh" এর পূর্বে article হবে না।
Rule-12:
Musical instrument এর পূর্বে article "The" বসে।
For example:
- He can play the mouth-organ well. (সে ভালোভাবে মাউথ অর্গান বাজাতে পারে।)
- He uses the multi-drums for folk song. (সে লোকগানের জন্য মাল্টি-ড্রাম ব্যবহার করে।)
- I can play the guitar following western music. (আমি পাশ্চাত্যের সংগীত অনুসরণে গিটার বাজাতে পারি।)
Rule-13:
জীবিকা নির্বাহের ক্ষেত্র বোঝালে তার পূর্বে "The" বসে।
For example:
- He leads his life by working in the Bar. (সে আইনজীবীর কাজ করে জীবিকা নির্বাহ করে।)
- He joined the Army. (সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল।)
Rule-14:
"of" দিয়ে গঠিত noun phrase হলে প্রথম noun টির পূর্বে "The" বসে। Structure: The + noun + of + noun -----=Noun phrase
For example:
- This is the go of the world. (এটাই জগতের রীতি।)
- The fragrance of these flowers attracted everyone. (এই ফুলগুলোর সৌরভ সবাইকে আকৃষ্ট করেছিল।)
- The people of Bangladesh are peace loving. (বাংলাদেশের মানুষজন শান্তিকামী।)
Page-230
Rule-15:
Superlative degree এর পূর্বে "The" বসে।
For example:
- The girl is the prettiest of all girls. = the + superlative
- He is the wisest man in the village. = the + superlative
অজানা কথা:
i. Comparative degree এর পূর্বেও "The" বসতে পারে যদি comparative sentence-এ "Two/Pair" শব্দ দুটি থাকে।
For example:
- He is the better of the two persons. = the + comparative----of the two
- She is the wiser of the pair. = the + comparative----of the pair
- Of the two boys, he is the more brilliant.
ii. Of the two না থেকে of the three/four/five etc. থাকলে বাক্যটি superlative sentence হয়ে যায়।
For example:
- He is the best of the three persons.
- কিন্তু, He is the better of the two persons.
Rule-16:
Ordinal number (first, second, third এবং যার শেষে th থাকে) তার পূর্বে "The" বসে।
For example:
- George the fourth, Elizabeth the second.
অজানা কথা: Ordinal number কে roman number দিয়ে লিখলে উক্ত roman number এর পূর্বে article বসে না। তবে, পড়ার সময় "The" উল্লেখ করতে হয়। যেমন: Elizabeth II (পড়ার সময় Elizabeth the second বলতে হবে।)
Rule-17:
চারটি রোগের নামের পূর্বে article "The" বসে।
For example:The measles (হাম), the gout (বাত ব্যথা), the mumps (কর্ণমূল হতে উৎপন্ন রোগ), the plague (প্লেগ রোগ)
অজানা কথা: উপরে উল্লেখিত চারটি রোগ ছাড়া, অন্যান্য রোগের পূর্বে কোনো article বসে না। তবে, ক্ষুদ্র রোগ বা রোগের উপসর্গ, যেমন: Fever, cough, headache, cold etc. রোগের পূর্বে "A/An" বসে।
Page-231
Rule-18:
রাস্তার (street) নামের পূর্বে "The" না বসলেও, রাস্তার নাম বোঝাতে "Road" ব্যবহৃত হলে "The" বসে।
For example:
- He walks on road. = No article + road
- He walks on the Green Road. = The + রাস্তার নাম (Green) + Road
Rule-19:
Proper noun এর পর কোনো গুণবাচক শব্দ বা উপাধি থাকলে Proper noun এর পরে "The" বসে।
For example:
- Akbar the Great was a strong ruler. = Akbar + গুণ বাচক শব্দ (the Great)
- Mirza the Reputed is the founder of this institution. = Mirza + গুণ বাচক শব্দ (the Reputed)
অজানা কথা:
i. Proper noun এর পরে গুণবাচক ও পদবীমূলক শব্দকে epithet (উপাধি) বলে।
ii. সাহিত্যে "use of epithet" কে poetic diction বলা হয়।
Rule-20:
নির্দিষ্ট অর্থে Abstract noun / Material noun-এর পূর্বে "The" বসে। Structure: The + abstract noun / material noun + of -----
For example:
- The kindness of Hazrat Omar is known to all. = the + abstract noun—
- The honesty of Sheikh Saadi is praiseworthy (প্রশংসনীয়)। = the + abstract noun—
- The water of this pond is very crystal (স্বচ্ছ)। = the + material noun—
- The gold of this ring is similar to Saudi-Gold. = the + material noun—
Rule-21:
The + common noun + relative pronoun (who, which, that) -----
For example:
- The boy who talks much is none of us. = common noun "the+boy" + relative pronoun "who" (যে বালকটি বেশি কথা বলে সে আমাদের কেউ না।)
- The water that you are drinking is an important blessing from Allah. = material noun "the+water" + relative pronoun "that" (যে পানি তুমি পান করছো তা আল্লাহর গুরুত্বপূর্ণ নেয়ামত।)
Page-232
Omission of Articles
(যেখানে article-এর ব্যবহার নিষিদ্ধ)
Rule-01:
মানুষ জাতি, বাবা-মা, ভাই-বোন ইত্যাদির পূর্বে article বসে না।
For example:
- Man is mortal. (মানুষ মরণশীল।)
- Man is subject to death. (মানুষ মৃত্যুর অধীনস্থ।)
- Mother plays a vital role for moulding a child's character. (শিশুর চরিত্র গঠনে মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।)
- Father is my only love. (বাবা আমার একমাত্র ভালোবাসা।)
- Brother means similar soul. (ভাই বলতে সমআত্মাকে বোঝায়।)
- Sister is the shadow of mother. (বোন হলো মা-এর প্রতিচ্ছবি।)
অজানা কথা:
i. মানুষটি/লোকটি এমন অর্থ দিলে "The + man + relative pronoun (who)" হবে। যেমন: I know the man who is singing a song।
ii. পূর্বে জেনেছো article/determiner ছাড়া common noun বসে না। শুধু ব্যতিক্রম (man, mother, father, sister, brother) এই শব্দগুলো, এগুলোর পূর্বে সাধারণত article/determiner বসে না।
Rule-02:
সাধারণত material noun / abstract noun এর পূর্বে article বসে না।
For example:
- Honesty has made you great. (সততা তোমাকে মহান করেছে।)
- Kindness is a great virtue. (দয়া একটি মহৎ গুণ।)
- Gold is a desirable thing to a woman. (স্বর্ণ একজন নারীর কাছে প্রত্যাশিত জিনিস।)
- Iron is used in many purposes. (লোহা অনেক কাজে ব্যবহৃত হয়।)
অজানা কথা:
i. Abstract/material noun এর পূর্বে "The" বসতে পারে, যা common noun হয়ে যায় যদি structure-টি হয়: The + abstract noun /material noun + of -----
ii. Abstract noun /material noun + verb (singular)
Rule-03:
সাধারণত Proper noun এর পূর্বে The বসে না।
For example:
- He lives in Dhaka.
- Mahmud is a student of class XI.
Page-233
অজানা কথা:
Proper noun একটিকে আরেকটির সাথে তুলনা করলে দ্বিতীয় proper noun টির পূর্বে "The" বসে তা common noun এ পরিণত হয়।
- যেমন: Mahmud is called the Nazrul of modern era.
Rule-04:
Nature বা প্রকৃতি অর্থে Nature এর পূর্বে The বসে না।
For example:
- Nature is spreading its natural aura. (প্রকৃতি তার প্রাকৃতিক আভা ছড়াচ্ছে।)
অজানা কথা:
Nature দ্বারা মানব বৈশিষ্ট্য/ কোন কিছুর বৈশিষ্ট্য বোঝালে "the + nature + of + ব্যক্তি/ব্যক্তিবাচক pronoun/thing হয়"।
Structure: The nature of -----
- যেমন: I know the nature of you well (আমি তোমার আচরণ ভাল করেই জানি।)
- His theory provides a remarkable insight into the nature of the British constitution. [Oxford]
- His new information does not change the nature of our findings. [Oxford]
Rule-05:
মাস ও দিনের নামের আগে The বসে না।
For example:
- January is the first month of English year.
- Sunday is the day of business.
Rule-06:
খেলার নামের পূর্বে article বসে না।
For example:
- The boys are playing cricket. (ছেলেরা ক্রিকেট খেলছে।)
- He is expert in table tennis. (তিনি টেবিল টেনিসে দক্ষ।)
- Once Ha-dudu was a very popular game. (একসময় হা-ডুডু খুবই জনপ্রিয় খেলা ছিল।)
- Football has lost its appeal. (ফুটবল তার আবেদন হারিয়েছে।)
অজানা কথা:
The বসতে পারে খেলার নামের পূর্বে যদি তার structure হয়: The + খেলার নাম + which -----
- যেমন: The football which was popular has lost its appeal.
Page-234
Rule-07:
সাধারণত Breakfast (সকালের নাস্তা), Lunch (দুপুরের খাবার), Dinner/Supper (রাতের খাবার) এই শব্দগুলোর পূর্বে article বসে না।
For example:
- Protein should be eaten for breakfast. (সকালের নাস্তায় প্রোটিন খাওয়া উচিত।)
- Lunch should be eaten on time. (দুপুরের খাবার সঠিক সময়ে খাওয়া উচিত।)
- Dinner/Supper should be light for everyone. (রাতের খাবার সকলের হালকা হওয়া উচিত।)
অজানা কথা:
বিশেষ আয়োজন বোঝাতে উক্ত শব্দ গুলোর পূর্বে article "The" বসতে পারে।
- The weekend lunch was very fine.
- It was the protein-rich breakfast.
- The protein-rich dinner is not good for health.
Rule-08:
Zoo, School, College, University, Hospital, Bazar, Market, Mosque, Church, Prison, Court, Home etc. এর পূর্বে কোনো article বসে না।
For example:
- We all went to Zoo last week.
- She is going to school/college/university.
- He is admitted in hospital.
- Now he is in church for evening song.
অজানা কথা:
উক্ত শব্দগুলোর পূর্বে A/An এবং The বসতে পারে noun phrase হলে। তার structure:
i. A/an + উক্ত শব্দ + noun = A school bus, a university student etc.
ii. The + উক্ত শব্দ + of = The home of peace, the university of general people etc.
Rule-09:
Vocative case বা সম্বোধন সূচক common noun এর পূর্বে article বসে না।
For example:
- Hello! Boy, come here.
- Come here, girl, stop doing it.
লক্ষ্যণীয়: উপরের দুইটি বাক্যে boy এবং girl শব্দ দুটি vocative case যা দ্বারা সম্বোধন করা বোঝানো হয়েছে।
Rule-10:
একটি মাত্র দ্বীপ বা একটি মাত্র পর্বতের নাম বোঝালে তার পূর্বে article "The" বসে না।
Page-235
সহজ করে বললে, Java, Sandwip, Ceylon, Everest এই চারটি নাম ছাড়া অন্য সকল পাহাড়, পর্বতের পূর্বে "The" বসবে।
For example:
- Java is an island of Indonesia. (জাভা ইন্দোনেশিয়ার একটি দ্বীপ।)
- Sandwip is an island along the south eastern coast of Bangladesh. (সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর একটি দ্বীপ।)
- Ceylon is an island that has been transformed into Sri Lanka. (সিলন একটি দ্বীপ যা শ্রীলঙ্কায় রূপান্তরিত হয়েছে।)
- Everest is the highest peak of the Himalayas. (এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।)
Shortcut: no article + JSCExam ---- (J= Java, S= Sandwip, C= Ceylon, E= Everest)
Rule-11:
Uncountable noun এর পূর্বে "The" বসে না।
For example:
- I like to listen music. ("Music" শব্দটি uncountable)
- Bread is divided into four pieces. ("Bread" শব্দটি uncountable)
- He is drinking milk. ("milk" শব্দটি uncountable)
Rule-12:
প্রশ্নবোধক বাক্য গঠনে kind of, type of, class of, short of, species of থাকলে উক্ত phrase গুলোর পূর্বে/পরে কোনো article বসে না।
For example:
- What kind of mango is it? (এটা কোন ধরনের আম?)
- What sort of boy is he? (সে কোন ধরনের ছেলে?)
- What species of ant have you been bitten by? (কোন ধরনের পিঁপড়া তোমায় কামড় দিয়েছে?)
অজানা কথা:
Interrogative Sentence না হয়ে Assertive sentence হলে "kind of"-এর পূর্বে article "a" বসবে।
যেমন: It was a kind of great demand.
Rule-13:
লেখকের নাম যদি লেখকের নিজস্ব কোন সাহিত্যকর্মকে বোঝায়, এক্ষেত্রে উক্ত লেখকের নামের পূর্বে article বসে না।
For example:
- I am trying to finish reading –X– Shakespeare. (=the works of Shakespeare)
- I am used to reading –X– Nazrul. (=the writings of Nazrul)
Page-236
Repetition of Articles
(Article-এর পুনরাবৃত্তি)
মাঝে মাঝে কিছু sentence-এ একই article-এর দুইবার ব্যবহার লক্ষ্য করা যায়। এই অংশে তোমরা জানতে পারবে, কখন এবং কোথায় একই article-এর পুনরাবৃত্তি হয়।
Rule-01:
একজন বোঝালে article "The" একটি বসে। কিন্তু, দুইজন আলাদা ব্যক্তিকে বোঝালে article "The" দুইটি noun এর পূর্বে বসে।
For example:
- The secretary and treasurer is present in the meeting. (সচিব-কোষাধ্যক্ষ সভায় উপস্থিত।)
- The secretary and the treasurer are present in the meeting. (সচিব এবং কোষাধ্যক্ষ সভায় উপস্থিত।)
লক্ষ্যণীয়: প্রথম বাক্যে article "The" একটি, তার মানে যিনিই secretary, তিনিই treasurer, ব্যক্তি একজন। দ্বিতীয় বাক্যে, article "The" দুইটি, তার মানে secretary ও treasurer দুইজন ভিন্ন ব্যক্তি।
অজানা কথা:
The একটি = verb singular (ব্যক্তি একজন বোঝাবে)।
The দুইটি = verb plural (ব্যক্তি দুইজন বোঝাবে)।
Rule-02:
একই ব্যক্তির দুইটি গুণাবলি হলে article "a" একটি, কিন্তু দুইজন ব্যক্তি এবং তাদের গুণাবলি আলাদাভাবে বোঝালে article "a" দুইবার ব্যবহার করতে হয়।
For example:
- He is a smart speaker than motivator. = একজন ব্যক্তি গুণাবলি দুইটি এজন্য article "a" একটি।
- He is a smart speaker than a motivator. = দুইজন ভিন্ন ব্যক্তি, দুইটি ভিন্ন গুণাবলি। এজন্য article "a" দুইটি।
Rule-03:
একটি noun এর দুইটি গুণাবলি বোঝালে article ব্যবহার হবে একটি। কিন্তু, দুইটি ভিন্ন noun এর ভিন্ন গুণাবলি বোঝালে article ব্যবহার হবে দুইটি।
For example:
- I have a smart and slim phone. = ফোন এর দুইটি গুণাবলি, এজন্য article "a" একটি।
- I have a smart and a slim phone. = দুইটি আলাদা ধরনের ফোন, এজন্য article "a" দুইবার ব্যবহৃত হয়েছে।
Rule-04:
অনেক সময় article ব্যবহারে শব্দের অর্থ affirmative/negative হয়। এমনই দুইটি শব্দ few ও little। Article ব্যবহারে few ও little এর বাংলা অর্থে-
- Few/little = কিছুই নেই বললেই চলে (Negative অর্থে)
- A few / A little = অল্প সংখ্যক / সামান্য পরিমাণ (Affirmative অর্থে)
For example:
- I have few friends in Bangladesh. (বাংলাদেশে আমার কোনো বন্ধু নেই বললেই চলে।)
- He has little water to drink. (তার পান করার পানি নেই বললেই চলে।)
- I have a few friends in Bangladesh. (বাংলাদেশে আমার অল্প কিছু বন্ধু আছে।)
- He has a little water to drink. (তার পান করার সামান্য পরিমাণ পানি আছে।)
Page-237
অজানা কথা:Few বসে countable plural noun-এর পূর্বে। আর little বসে uncountable noun এর পূর্বে। দুইটি গুরুত্বপূর্ণ structure:
i. Few/a few + countable (plural noun) = verb plural -----
ii. Little/a little + uncountable noun = verb singular -----
Practice: Level-01
আলোচনার আলোকে
Use articles where necessary. Put a cross (×) where an article is not needed.
a) He claims to be — heir.
b) Recently a population of half — million has exceeded.
c) Nazrul is — Byron of Bangladesh.
d) Many — newcomer will be found there.
e) — Father is a model of many ideals in a family.
f) His behavior proves that — Mr. Abir is not familiar to all.
g) — Panipath is famous for its historical reason.
h) We all know he is — engineer.
i) If you are upset, go to — nature.
j) Don't be afraid to see — one eyed man.
k) — more one gets, the more one wants.
l) — illiterate are always obstructed in every sphere of life.
m) That is — huge amount of money.
n) — December is a memorable month in the history of Bangladesh.
o) This is — important piece of advice.
p) Light from — sun contains vitamins.
q) — cat can be very expensive if it is from abroad.
r) I was astonished to see the collection in — British Museum.
s) She was scared to see — ugly picture.
t) The spectators are losing their addiction to — football day by day.
u) They are frustrated because there is — little hope in it.
v) They came from — U.S.A.
w) I am very happy as I have — few relatives here.
x) Everyone responded to my — call.
y) Your power proves that you are — Akbar.